ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

১০ জেলায় আজ থেকে চালু হচ্ছে আইসিইউ সেবা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৪, ২০২৬, ১১:১৬ এএম

১০ জেলায় আজ থেকে চালু হচ্ছে আইসিইউ সেবা
আজ ১০ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ। সংগৃহীত ছবি

দেশের চিকিৎসাসেবার পরিধি বাড়াতে ১০ জেলা সদর হাসপাতালে আজ রোববার থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ চালু করা হচ্ছে। জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি বা ইআরপিপি প্রকল্পের আওতায় এই জীবনরক্ষাকারী আইসিইউগুলো স্থাপন করা হয়েছে।

আজ এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই আইসিইউ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

যেসব হাসপাতালে নতুন আইসিইউ চালু হচ্ছে সেগুলো হলো, মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল, টাঙ্গাইল ২৫০ শয্যা জেলা হাসপাতাল, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, চুয়াডাঙ্গা জেলা হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, মাদারীপুর জেলা হাসপাতাল এবং বাগেরহাট জেলা হাসপাতাল।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রতিটি আইসিইউ ইউনিটে প্রয়োজনীয় পেডিয়াট্রিক ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ সম্পন্ন হয়েছে। নিবিড় তদারকির জন্য একই সাথে নিয়োগ দেওয়া হয়েছে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্সসহ দক্ষ জনবলও। এর মাধ্যমে জেলা পর্যায়ে শিশু ও প্রাপ্তবয়স্ক জটিল রোগীদের জন্য উন্নতমানের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

সংশ্লিষ্ট চিকিৎসা কর্মকর্তারা বলছেন, জেলা পর্যায়ে এই আইসিইউগুলো পুরোদমে চালু হলে জটিল রোগীদের উন্নত ক্রিটিক্যাল কেয়ার সেবার জন্য আর রাজধানী বা বড় শহরের দিকে ছুটতে হবে না। স্থানীয় হাসপাতালেই এখন থেকে তাৎক্ষণিক জরুরি ও উন্নত চিকিৎসাসেবা পাবেন সাধারণ মানুষ।

এএন

Link copied!