ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬
রামিসা ধর্ষণ-হত্যা

সোহেল-স্বপ্নার জেল আপিল গ্রহণ করলেন হাইকোর্ট

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৪, ২০২৬, ১২:৫৫ পিএম

সোহেল-স্বপ্নার জেল আপিল গ্রহণ করলেন হাইকোর্ট

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের জেল আপিল গ্রহণ করেছেন হাইকোর্ট।

রোববার (১৪ জুন) বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

জেল আপিলে সোহেল রানা দাবি করেন, পারিবারিক অশান্তি, মাদকাসক্তি ও আর্থিক সংকটের কারণে অনিচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটে যায় এবং ঘটনার সময় তিনি নিজের অবস্থান নিয়ন্ত্রণে রাখতে পারেননি।

অন্য আসামি স্বপ্না খাতুন বলেন, রামিসা হত্যার ঘটনায় তিনি কোনোভাবেই জড়িত নন এবং তাকে ভুলভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া শিশু আছিয়া ও শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত নিষ্পত্তির জন্য অগ্রাধিকার ভিত্তিতে শুনানির আবেদন জানান অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, এসব মামলা সমাজে গভীর প্রভাব ফেলেছে, তাই দ্রুত নিষ্পত্তি প্রয়োজন।

এর আগে ৭ জুন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার পর তাদের কারাগারের কনডেম সেলে রাখা হয়।

মামলার নথি অনুযায়ী, ১৯ মে সকালে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার নিখোঁজ হওয়ার পর পাশের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তদন্তে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয় এবং দ্রুত বিচার শেষে রায় ঘোষণা করা হয়।

এম জি
 

Link copied!