ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

মিশরকে জার্সি থেকে সাত তারকা সরানোর নির্দেশ ফিফার 

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ১৪, ২০২৬, ১০:২২ এএম

মিশরকে জার্সি থেকে সাত তারকা সরানোর নির্দেশ ফিফার 

আফ্রিকান ফুটবলের অন্যতম সেরা পরাশক্তি মিশর। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট আফকনে এখন পর্যন্ত রেকর্ড ৭ বার শিরোপা জিতেছে দলটি। আর সেই গৌরবের কারণে দলটির জার্সিতে স্থান পেয়েছিল সাতটি তারকা। তবে ২০২৬ বিশ্বকাপে এমন তারকাযুক্ত জার্সি পরে মাঠে না নামার জন্য মিশরকে কঠোর নির্দেশ দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফুটবলে জাতীয় দলের জার্সিতে থাকা তারকার সংখ্যা কেবল কোনো সাধারণ নকশা নয়, এটি মূলত সেই দলের বিশ্বজয়ের সংখ্যাকে নির্দেশ করে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে ব্রাজিলের জার্সিতে আছে সর্বোচ্চ পাঁচটি তারকা। চারটি করে তারকা নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি ও জার্মানি। আর সর্বশেষ আসরে সোনালি ট্রফি জিতে নিজেদের জার্সিতে তৃতীয় তারকা যোগ করেছে আর্জেন্টিনা।

তবে বিশ্বকাপ না জিতেই মিশরের জার্সিতে এমন সাত তারকা থাকা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে ফিফা। টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে তাদের এই জার্সি পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। ফিফার নতুন নীতি অনুযায়ী, বিশ্বকাপের মূল মঞ্চের শিরোপা জয় ছাড়া অন্য কোনো মহাদেশীয় বা আঞ্চলিক টুর্নামেন্টের সাফল্যের স্মারক হিসেবে জার্সিতে কোনো তারকা চিহ্ন ব্যবহার করা যাবে না।

শুধু তারকা বাদ দেওয়াই নয়, আরও একটি কারণে মিশরকে তাদের জার্সি সংশোধন করতে বলেছে আন্তর্জাতিক ফুটবলের এই অভিভাবক সংস্থা। সেটি হলো জার্সিতে থাকা খেলোয়াড়দের নম্বরের রঙ। মিশরের বিশ্বকাপ জার্সিতে নম্বরের জন্য আকর্ষণীয় সোনালি রঙ ব্যবহার করা হয়েছিল।

ফিফার যুক্তি অনুযায়ী, মাঠের আলোয় দূর থেকে সোনালি রঙের নম্বর দেখতে বেশ অসুবিধা হয়। তাই খেলা চলাকালীন রেফারি, অফিশিয়াল ও দর্শকদের সুবিধার্থে সেই সোনালি রঙ বদলে স্পষ্ট সাদা রঙের নম্বর ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

ফিফার এই কঠোর নিয়মের বেড়াজালে অবশ্য কেবল মিশরই পড়েনি। এর আগে হাইতি ফুটবল দলের জার্সিতে রাজনৈতিক বার্তা থাকার অভিযোগে তাদের জার্সিও টুর্নামেন্ট শুরুর আগে পরিবর্তন করতে বাধ্য করেছিল ফিফা। ফলে আফ্রিকার সফলতম দল হওয়া সত্ত্বেও বিশ্বমঞ্চে নিজেদের মহাদেশীয় ইতিহাস বাদ দিয়েই এবার মাঠে নামতে হচ্ছে মিশরকে।

এএন

Link copied!