ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাকিস্তানে ভারতীয় বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৭, ২০২২, ০৭:২৮ পিএম

পাকিস্তানে ভারতীয় বিমানের জরুরি অবতরণ

আরব আমিরাতের শারজাহ থেকে হায়দরাবাদগামী ইন্ডিগো এয়ারলাইনসের একটি বিমান রোববার (১৭ জুলাই) পাকিস্তানে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। তবে সব যাত্রী নিরাপদ রয়েছে বলে জানানো হয়েছে। পাইলট বিমানটিতে প্রযুক্তিগত ত্রু টির কথা জানিয়েছিলেন।

রোববার সকালে এ ঘটনা ঘটে। যান্ত্রিক ত্রু টির কারণে পাইলট এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। ঠিক কী ত্রু টি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
 
এয়ারলাইনসটির বিবৃতিতে বলা হয়, ইন্ডিগো ফ্লাইট ৬ই-১৪০৬ শারজাহ থেকে হায়দরাবাদে আসার পথে করাচিতে ঘুরিয়ে নেওয়া হয়েছে। পাইলট বিমানটিতে কারিগরি ত্রু টি লক্ষ্য করেন। 

যথাযথ পদ্ধতি অনুসরণ করা হয় এবং সতর্কতা হিসেবে বিমানটিকে করাচির দিকে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের হায়দরাবাদে নিয়ে আসার জন্য করাচিতে একটি অতিরিক্ত ফ্লাইট পাঠানো হচ্ছে।

সূত্র এনডিটিভিকে জানিয়েছে, বিমানের ডান ইঞ্জিনের সিস্টেমে ত্রু টি ধরা পড়ার পর ইন্ডিগো এয়ারবাসটি সতর্কতামূলক অবতরণ করে।

এটি দুই সপ্তাহের মধ্যে পাকিস্তানের করাচিতে কোনো ভারতীয় উড়োজাহাজের দ্বিতীয় অনির্ধারিত অবতরণ।

এ মাসের শুরুর দিকে ককপিটে জ্বালানি নির্দেশক আলোর ত্রুটির কারণে দিল্লি থেকে দুবাইগামী একটি স্পাইসজেট বিমানকে করাচি নিয়ে যাওয়া হয়।  সূত্র : এনডিটিভি।


আমারসংবাদ/টিএইচ

Link copied!