ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধসে ২২ জনের মৃত্যু

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১৫, ২০২৩, ০৫:৩৯ পিএম

দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধসে ২২ জনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৪ জন। এছাড়া হাজারও মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে।

শনিবার দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা দেশটির মধ্যাঞ্চলীয় নর্থ চুংচেয়ং প্রদেশে একটি বাঁধ উপচে পড়ার কথাও জানিয়েছেন। দেশটির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও অসংখ্য স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। খবর বিবিসির

এদিকে দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতায় সহায়তা করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী হান ডক-সু।

রোববারও কোরীয় উপদ্বীপে তুমুল বর্ষণ হবে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, যে কারণে হতাহতের এই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরএস

Link copied!