ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
মার্কিন প্রতিনিধি

যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু করলে ইরানের পরিণতি ‘ভয়াবহ’ হবে

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৪, ২০২৫, ১১:৪৬ এএম

যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু করলে ইরানের পরিণতি ‘ভয়াবহ’ হবে

ইরানকে সতর্ক করে জাতিসংঘে নিযুক্ত একজন মার্কিন প্রতিনিধি বলেছেন, এই অঞ্চলে আমেরিকান নাগরিক, সামরিক ঘাঁটি বা অবকাঠামো লক্ষ্য করে কোনো হামলা চালানো হলে, তার পরিণতি ‘ভয়াবহ’ হবে।

আন্তর্জাতিক সংস্থা বিষয়ক ব্যুরোর সিনিয়র ব্যুরো কর্মকর্তা ম্যাককয় পিট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায় শুক্রবার (১৩ জুন) এ কথা বলেন।  খবর আনাদোলু এজেন্সির। 

ম্যাককয় পিট বলেন, ‘আমাদের পরম, সর্বাধিক অগ্রাধিকার হল এই অঞ্চলে মার্কিন নাগরিক, কর্মী এবং বাহিনীর সুরক্ষা। ’

পিট বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই: কোনও সরকার, প্রক্সি বা স্বাধীন পক্ষের আমেরিকান নাগরিক, আমেরিকান ঘাঁটি বা এই অঞ্চলে অন্যান্য আমেরিকান অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা উচিত নয়। ইরানের জন্য এর পরিণতি ভয়াবহ হবে। ’

পিট পুনর্ব্যক্ত করেন, যুক্তরাষ্ট্রকে আগে থেকেই হামলার বিষয়ে অবহিত করা হয়েছিল কিন্তু ওয়াশিংটন এই হামলায় সামরিকভাবে জড়িত ছিল না।

তিনি বলেন, ‘ইসরাইল আমাদের জানিয়েছে, এই পদক্ষেপ তাদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয়। প্রতিটি সার্বভৌম জাতির আত্মরক্ষার অধিকার রয়েছে; ইসরাইলও এর ব্যতিক্রম নয়।’

প্রসঙ্গত, শুক্রবার (১৩ জুন) ইরানের বিভিন্ন পরমাণু কর্মসূচির কেন্দ্র লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইসরাইল।  এতে ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন।  তাদের মধ্যে ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামির মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কর্মকর্তা ও বিজ্ঞানীদের পাশাপাশি রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরির মৃত্যু নিশ্চিত করেছে।

ইসরাইলের এ হামলার জবাবে তেল আবিবে পালটা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। 

বিআরইউ

Link copied!