ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বাংলাদেশের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক   

আন্তর্জাতিক ডেস্ক   

জুন ২২, ২০২৫, ০৯:১০ পিএম

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বাংলাদেশের উদ্বেগ

ইরানের পারমাণবিক স্থাপনায় গতকাল শনিবার মধ্যরাতের পর বোমা হামলায় চালায় যুক্তরাষ্ট্র। এই হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে জানিয়েছে চীন।

আজ রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে। অবিলম্বে ইরান-ইসরায়েল সংঘাতে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় বিবৃতিতে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের এ ধরনের কার্যকলাপ জাতিসংঘ সনদের উদ্দেশ্য, নীতিমালা এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে। এই হামলার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানে মার্কিন হামলা এবং আইএইএ’র নিরাপত্তার তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনাগুলোতে বোমাবর্ষণের কঠোর নিন্দা জানায় চীন। 

চীন সব পক্ষ—বিশেষ করে ইসরায়েলকে দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছাতে, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বেইজিং বলেছে, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে চীন; যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মধ্যপ্রাচ্যে শান্তি এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারে যৌথ পদক্ষেপ গ্রহণ করা যায়।

আরএস

Link copied!