ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

থালাপতি বিজয়ের জনসভায় পদদলনে নিহত অন্তত ২০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১০:০৮ পিএম

থালাপতি বিজয়ের জনসভায় পদদলনে নিহত অন্তত ২০

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগমের (টিভিকে) এক জনসভায় পদদলিত হয়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শত শত মানুষ। 

শনিবার এ ঘটনা ঘটে বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে শিশু-নারীও রয়েছে। স্থানীয় হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকে আশঙ্কাজনক অবস্থায় আছেন।

কারুর জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিডসন দেবাসিরভাথাম জানান, ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও অন্তত ৪০০ জনকে হাসপাতালে আনার প্রক্রিয়া চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিহতদের বেশিরভাগই টিভিকে’র সমর্থক ছিলেন। তারা সমাবেশস্থলে বিজয়ের আগমনের জন্য অন্তত ছয় ঘণ্টা ধরে অপেক্ষা করছিলেন। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে পৌঁছান বিজয়, আর তার পরপরই পদদলনের এই ঘটনা ঘটে।

ইএইচ

Link copied!