ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
কিম জং উন

পারমাণবিক ‘ঢাল-তলোয়ারে’আরো ধার দিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১০:৫৩ পিএম

পারমাণবিক ‘ঢাল-তলোয়ারে’আরো ধার দিন

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুরক্ষার জন্য দেশের পারমাণবিক শক্তিকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। দেশটির সরকারি সংবাদমাধ্যম শনিবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ নির্দেশের কথা জানায়।

গত শুক্রবার উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র গবেষণা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে কিম জং উন বলেন, “আমাদের পারমাণবিক ঢাল ও আক্রমণক্ষম তলোয়ারকে ধারাবাহিকভাবে উন্নত ও আধুনিক করতে হবে। কেবল এভাবেই দেশের স্বাধীনতা, নিরাপত্তা, জাতীয় স্বার্থ ও উন্নয়নের অধিকার নিশ্চিত করা সম্ভব।”

কয়েক দশক ধরে পিয়ংইয়ং নিজস্ব পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যার মধ্যে গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কার্যক্রমও রয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের মতে, এই সক্ষমতার মাধ্যমে উত্তর কোরিয়া বছরে প্রায় ২০টি পর্যন্ত পারমাণবিক বোমা তৈরির ক্ষমতা অর্জন করেছে।

কয়েক দিন আগে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়, উত্তর কোরিয়ার হাতে আনুমানিক দুই টন উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম থাকতে পারে। এই তথ্য প্রকাশের পরপরই কিম জং উন দেশের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের নিয়ে কৌশলগত আলোচনা করেন।

বিশ্লেষকদের মতে, এই নির্দেশনা শুধু উত্তর কোরিয়ার সামরিক শক্তি বাড়ানোর ইঙ্গিতই নয়, বরং চলমান আঞ্চলিক উত্তেজনা ও বৈশ্বিক কূটনীতির ওপরও প্রভাব ফেলতে পারে।

ইএইচ

Link copied!