ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৫, ০৯:১৭ পিএম

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত ১৩

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলায় একাধিক বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার দুপুরে শুরু হওয়া অগ্নিকাণ্ডের এই তথ্য হংকংয়ের সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন। রাতে হংকংয়ের ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা চৌ উইং-ইন সংবাদ সম্মেলনে বলেন, “ফায়ার সার্ভিস বিভাগ অগ্নিকাণ্ডস্থল থেকে মোট ২৮ জনকে উদ্ধার করেছে। এর মধ্যে ৯ জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া ছয়জনের মধ্যে আরও চারজন পরে মারা গেছেন।”

প্রাথমিক তথ্য অনুযায়ী, ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সের অন্তত তিনটি আবাসিক ভবনের বাঁশের মাচায় প্রথমে আগুন ধরেছিল। এরপর তা দ্রুত ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। আটটি ব্লক নিয়ে গঠিত ওই কমপ্লেক্সে প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে।

টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, একাধিক টাওয়ারের নির্মাণকাজে ব্যবহৃত বাঁশের মাচা থেকে ঘন ধোঁয়া উঠছে। কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের এই ঘটনায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে এবং পাশের একটি মহাসড়কের কিছু অংশ বন্ধ রাখা হয়েছে। ফায়ার সার্ভিস বিভাগ বাসিন্দাদের ঘরে অবস্থান, দরজা-জানালা বন্ধ রাখার এবং শান্ত থাকার পরামর্শ দিয়েছে। এছাড়া অগ্নিকাণ্ড-কবলিত এলাকায় জনসাধারণকে যাতায়াত না করার জন্য সতর্ক করা হয়েছে।

গত মাসেও হংকংয়ের কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকায় একটি ভবনের মাচায় আগুন লাগার ঘটনায় অন্তত চারজন হাসপাতালে ভর্তি হয়েছিল।

সূত্র: এএফপি

ইএইচ

Link copied!