ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৭:৩৭ পিএম

ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শনিবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছেন। 

সেই সঙ্গে সকল পক্ষকে আলোচনায় ফিরে আসার আহ্বানও জানিয়েছেন তিনি। তার মতে, এ হামলার ফলে কেবল ‘মৃত্যু, ধ্বংস এবং মানবিক দুর্দশা’ হবে।

বিশ্ব সংস্থাটির এ কর্মকর্তা বলেছেন, ‘আমি আজ সকালে ইরানজুড়ে ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং পরবর্তীতে ইরানের প্রতিশোধমূলক হামলার নিন্দা জানাই।’

বিবৃতিতে তিনি বলেছেন, ‘সবসময়ের মতো, যেকোনো সশস্ত্র সংঘাতে বেসামরিক নাগরিকদেরই চূড়ান্ত মূল্য দিতে হয়।’ ‘ক্ষেপণাস্ত্র ও বোমা ‘সমাধানের উপায় নয়’ বরং ‘মৃত্যু, ধ্বংস এবং মানবিক দুর্দশার কারণ হবে,’ বলেন তুর্ক।

তিনি আরও বলেন, ‘বেসামরিক নাগরিকদের জন্য এই ভয়াবহ পরিণতি এড়াতে, আমি সংযম বজায় রাখার আহ্বান জানাচ্ছি এবং সকল পক্ষকে যুক্তিসঙ্গত আচরণ করতে, উত্তেজনা কমাতে এবং আলোচনার টেবিলে ফিরে আসার জন্য অনুরোধ করছি।’

এএন

Link copied!