ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

খামেনিসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে হত্যার দাবি, যা জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৮:১৪ পিএম

খামেনিসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে হত্যার দাবি, যা জানাল ইরান
জেনারেল মোহাম্মদ পাকপুর

ইসরায়েল দাবি করেছে, তাদের হামলায় ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের কয়েকজন নিহত হয়েছেন। তবে ইরান বলছে, তাদের সিনিয়র নেতারা ‘সুস্থ আছেন।’

ইসরায়েলি কর্মকর্তাদের দাবি,  ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর হামলায় নিহত হয়েছেন। তিনি ২০২৫ সালের জুনের যুদ্ধে আইআরজিসি প্রধান জেনারেল হোসেইন সালামি নিহত হওয়ার পর দায়িত্ব নেন।

এ ছাড়া ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা প্রধানও নিহত হয়েছেন বলে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে এসব তথ্য এখনো তেহরান বা ইসরায়েলি সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

সর্বোচ্চ নেতা আলি খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও লক্ষ্যবস্তু করা হয়। ইরানের বার্তা সংস্থা ফার্স দাবি করেছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং নিরাপত্তা প্রধান আলি লারিজানি—সবাই ভালো আছেন।

এদিকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আকাশ ও সমুদ্রপথে ‘বিস্তৃত’ হামলা চালিয়ে যাবে। এসব হামলা ইরানের নিরাপত্তা কাঠামো দুর্বল করার লক্ষ্যেই হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এতে অংশ নিচ্ছে এবং ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। 

সূত্র: আল জাজিরা

এএন

Link copied!