ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৪, ২০২৬, ০৩:১০ পিএম

সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

মালয়েশিয়ার মেক্স হাইওয়েতে এক মদ্যপ সেনা কর্মকর্তার গাড়ির ধাক্কায় মুজাহিদ মিল্লাদ (২২) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মুজাহিদ হবিগঞ্জের বাসিন্দা এবং পেশায় একজন জনপ্রিয় ট্রাভেল ব্লগার ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মুজাহিদ তার স্ত্রী নাফিসা তাবাসসুম আদিবাকে নিয়ে পর্যটন-বিষয়ক ভিডিও তৈরির উদ্দেশ্যে মালয়েশিয়া গিয়েছিলেন। বিমানবন্দর থেকে ফেরার পথে তারা যে ই-হেইলিং গাড়িতে ছিলেন, সেটিকে বিপরীত দিক থেকে আসা একটি ফোর্ড ফিয়েস্তা গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মুজাহিদ।

কুয়ালালামপুর ট্রাফিক তদন্ত ও এনফোর্সমেন্ট বিভাগ জানিয়েছে, ঘাতক গাড়িটির চালক একজন সেনা কর্মকর্তা। শ্বাস-প্রশ্বাসের পরীক্ষায় তার শরীরে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে। অর্থাৎ তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। অভিযুক্ত ব্যক্তিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

নিহত মুজাহিদের চাচা মহিবুল হাসান মালয়েশিয়ার প্রচলিত আইনের অধীনে এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে যে প্রাণহানি ঘটানো হয়েছে, তার কঠোর শাস্তি হওয়া উচিত।

এই দুর্ঘটনায় মুজাহিদের স্ত্রী আদিবা এবং ঘাতক গাড়ির যাত্রীরা আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মুজাহিদের অকাল মৃত্যুতে দেশে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জেএইচআর

Link copied!