ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পানির দখল নিয়ে দুই পক্ষের বিরোধ, সংঘর্ষে নিহত ৪২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ১২:০৮ পিএম

পানির দখল নিয়ে দুই পক্ষের বিরোধ, সংঘর্ষে নিহত ৪২

চাদের পূর্বাঞ্চলের ওয়াদি-ফিরা প্রদেশের ইগোটে গ্রামে ভয়াবহ সাম্প্রদায়িক সংঘর্ষে অন্তত ৪২ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ১০ জন আহত হয়েছেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চাদিয়ান প্রেস অ্যান্ড পাবলিশিং এজেন্সির বরাত দিয়ে রবিবার এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার একটি পানির উৎস ব্যবহার নিয়ে দুই ব্যক্তির মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে সেই বিরোধ দ্রুত ছড়িয়ে পড়ে এবং দুই সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

ঘটনার পর পরিস্থিতি পর্যবেক্ষণে চাদের উপপ্রধানমন্ত্রী লিমানে মাহামাতের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

তিনি বলেন, এই ঘটনায় ৪২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।

আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে বলে তিনি জানান এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও উল্লেখ করেন।

চাদে এ ধরনের সাম্প্রদায়িক সংঘর্ষ নতুন নয়। দেশটিতে প্রায়ই জমি, পানি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদকে কেন্দ্র করে স্থানীয় সম্প্রদায়গুলোর মধ্যে সহিংসতার ঘটনা ঘটে।

এম জি

Link copied!