ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যুদ্ধজাহাজে জ্বালানি, খাবার ও গোলাবারুদ মজুদ করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১, ২০২৬, ১২:০০ পিএম

যুদ্ধজাহাজে জ্বালানি, খাবার ও গোলাবারুদ মজুদ করছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে সম্ভাব্য নতুন সংঘাতের আশঙ্কার মধ্যে সেখানে মোতায়েন থাকা নিজেদের যুদ্ধজাহাজগুলোতে জ্বালানি, খাদ্য ও গোলাবারুদসহ প্রয়োজনীয় রসদ সরবরাহ জোরদার করেছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্টকম প্রকাশিত ছবিতে দেখা গেছে, গাইডেড মিসাইলবাহী ডেস্ট্রয়ার ‘ইউএসএস ডেলবার্টে ডি ব্ল্যাক’ বিপুল পরিমাণ সমরাস্ত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম তোলা হচ্ছে। জাহাজটি বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সরাসরি সহায়তা দিচ্ছে।

সামরিক বিশ্লেষকদের মতে, এই অতিরিক্ত রসদ সরবরাহ কার্যক্রম অঞ্চলটিতে দীর্ঘস্থায়ী সংঘাতের সম্ভাব্য প্রস্তুতির ইঙ্গিত বহন করছে।

এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ বিষয়ে অল্প কয়েকজন ছাড়া অন্যরা অবগত নন।

এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে নতুন সংঘাত শুরুর ঘোষণা দেয়নি।

এম জি

Link copied!