ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১, ২০২৬, ০৪:০২ পিএম

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৩

আফগানিস্তান সংলগ্ন পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পৃথক দুটি অভিযানে মোট ১৩ জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, মোহমান্দ জেলায় অনুপ্রবেশের চেষ্টা চালানোর সময় পরিচালিত অভিযানে ৮ জন সন্ত্রাসী নিহত হয়। একই সময়ে উত্তর ওয়াজিরিস্তান জেলার সীমান্ত এলাকায় তীব্র গোলাগুলির মধ্যে আরও ৫ জন সন্ত্রাসী নিহত হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে পরিচিত এসব গোষ্ঠী ভারতের মদদপুষ্ট এবং তারা পাকিস্তানের ভেতরে প্রবেশের চেষ্টা করছিল। মোহমান্দে সংশ্লিষ্ট দলটিকে আগেই শনাক্ত করা হওয়ায় দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছে বলে জানানো হয়।

এছাড়া আইএসপিআর অভিযোগ করেছে, আফগান তালেবান প্রশাসন কার্যকর সীমান্ত নিয়ন্ত্রণ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাদের দাবি, আফগান ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতার জন্য ব্যবহৃত হচ্ছে।

বিবৃতিতে আফগান তালেবান কর্তৃপক্ষকে তাদের দায়িত্ব পালন করে এ ধরনের গোষ্ঠীর জন্য নিরাপদ আশ্রয় বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, দেশের সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ এবং সংশ্লিষ্ট এলাকায় এখনো তল্লাশি ও পরিষ্কার অভিযান অব্যাহত রয়েছে।

এম জি

Link copied!