ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পশ্চিমবঙ্গ নির্বাচনে কারচুপির আশঙ্কা ওমর আবদুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ২, ২০২৬, ১১:৫৬ পিএম

পশ্চিমবঙ্গ নির্বাচনে কারচুপির আশঙ্কা ওমর আবদুল্লাহর

ভারতের পশ্চিমবঙ্গসহ চারটি গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে ভোট জালিয়াতির আশঙ্কা প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। 

শুক্রবার এক অনুষ্ঠানে তিনি ভারতের নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বিশেষ করে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ওমর আবদুল্লাহ অভিযোগ করেন, বর্তমানে ভোট চুরির কৌশল বদলেছে। এখন আর কেবল ইভিএমের ওপর নির্ভর না করে নির্বাচন কমিশন ও ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে কারচুপি করা হচ্ছে। 

তাঁর মতে, 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন' (এসআইআর)-এর আড়ালে প্রকৃত ভোটারদের তালিকা থেকে বাদ দিয়ে নির্বাচনের ফলাফল প্রভাবিত করার চেষ্টা চলছে।

পশ্চিমবঙ্গের নির্বাচনকে অত্যন্ত ‘চ্যালেঞ্জিং’ হিসেবে উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, যদি এই ধরণের প্রক্রিয়া ফলাফলে প্রভাব ফেলে, তবে তা গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক হবে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, তিনি সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু, কেরালা ও আসামের বিধানসভা নির্বাচনের ফলাফল আর কয়েক দিনের মধ্যেই ঘোষণা করা হবে। ফলাফল প্রকাশের ঠিক আগমুহূর্তে ওমর আবদুল্লাহর এমন মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট রাজ্যগুলোর অনেক প্রার্থীও ভোট কারচুপির বিষয়ে একই ধরণের অভিযোগ তুলেছেন।

জেএইচআর

Link copied!