ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাত্র এক ভোটের ব্যবধানে জয় পেয়েছেন থালাপতির প্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ৬, ২০২৬, ১০:০০ এএম

মাত্র এক ভোটের ব্যবধানে জয় পেয়েছেন থালাপতির প্রার্থী
থালাপতি বিজয় ও পেরিয়াকারুপ্পান

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে চমক জাগানো এক ফলাফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তিরুপ্পাত্তুর আসন। মাত্র এক ভোটের ব্যবধানে জয় পেয়েছেন থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেত্তরি কাজ়হাগাম’-এর প্রার্থী শ্রীনিবাস সেতুপতি, পরাজিত হয়েছেন ক্ষমতাসীন দ্রাবিড় মুনেত্র কাজগম (ডিএমকে)-এর প্রভাবশালী নেতা ও মন্ত্রী পেরিয়াকারুপ্পান।

প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বিজয়ের দল উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয় পাওয়ায় রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। তবে তিরুপ্পাত্তুর কেন্দ্রের ফলাফল সবচেয়ে বেশি আলোচনায় এসেছে, কারণ এত অল্প ব্যবধানে ফল নির্ধারণ বিরল ঘটনা।

ভোটগণনার শুরু থেকে বেশিরভাগ সময় এগিয়ে ছিলেন পেরিয়াকারুপ্পান। শেষের আগের ধাপ পর্যন্তও তারই এগিয়ে থাকার খবর পাওয়া যায়। কিন্তু চূড়ান্ত রাউন্ডে এসে পরিস্থিতি বদলে যায়। শেষ গণনা শেষে দেখা যায়, সেতুপতি পেয়েছেন ৮৩ হাজার ৩৭৫ ভোট, যা তাকে মাত্র এক ভোটের ব্যবধানে বিজয়ী করে।

এই ফলাফলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে এক প্রবাসী ভোটারকে ঘিরে। শিবগঙ্গা জেলার বাসিন্দা মনিকন্দন শিবানান্থম, যিনি কর্মসূত্রে ওমানের মাসকটে থাকেন, ভোট দিতে দেশে ফিরে আসেন। ফল ঘোষণার পর তিনি দাবি করেন, তার দেওয়া ভোটই জয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিশ্লেষকদের একাংশ বলছেন, একটি মাত্র ভোটও কখনো কখনো পুরো ফলাফল পাল্টে দিতে পারে, তিরুপ্পাত্তুরের এই নির্বাচন তারই বাস্তব উদাহরণ।

সূত্র: এই সময়

এএন

Link copied!