ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

একই পরিবারের ৪ জনের মৃত্যু, মিলল চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ৮, ২০২৬, ০১:০৬ এএম

একই পরিবারের ৪ জনের মৃত্যু, মিলল চাঞ্চল্যকর তথ্য

ভারতের মুম্বাই শহরে একই পরিবারের চার সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, তাদের মৃত্যু সাধারণ খাদ্যে বিষক্রিয়ায় নয়; ইঁদুর মারার বিষ মেশানো তরমুজ খাওয়ার কারণেই এ ঘটনা ঘটেছে।

মৃতরা হলেন আবদুল্লাহ দোকাদিয়া (৪০), তার স্ত্রী নাসরিন দোকাদিয়া (৩৫) এবং তাদের দুই মেয়ে আয়েশা (১৬) ও জয়নাব (১৩)।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনার রাতে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনদের জন্য নৈশভোজের আয়োজন করেছিলেন। অতিথিরা চলে যাওয়ার কয়েক ঘণ্টা পর রাত প্রায় ১টার দিকে তারা তরমুজ খান। এরপর ভোর ৫টার মধ্যেই পরিবারের সবাই তীব্র বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হন। অল্প সময়ের ব্যবধানে চারজনই মারা যান।

ময়নাতদন্তে তাদের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গে সবুজাভ আভা পাওয়া যায়, যা বিষক্রিয়ার লক্ষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পরে ফরেনসিক পরীক্ষায় মৃতদের শরীর এবং খাওয়া তরমুজের নমুনায় ‘জিংক ফসফাইড’ নামের বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি শনাক্ত করা হয়। এই রাসায়নিক সাধারণত ইঁদুর মারার বিষ হিসেবে ব্যবহৃত হয়।

তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, তরমুজটি দুর্ঘটনাবশত বিষাক্ত হয়েছিল নাকি পরিকল্পিতভাবে এতে বিষ মেশানো হয়েছিল।

এম জি

Link copied!