ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

তামিলনাড়ুতে জোট সরকার গড়ছেন থালাপতি বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ৮, ২০২৬, ০৭:৩১ পিএম

তামিলনাড়ুতে জোট সরকার গড়ছেন থালাপতি বিজয়

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থার অবসান হতে যাচ্ছে। ছোট দলগুলোর সমর্থন নিয়ে শেষ পর্যন্ত সরকার গঠনের পথে এগিয়ে গেছেন জনপ্রিয় অভিনেতা ও তামিলাগা ভেট্টি কাজগম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করার পর শুক্রবার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে তৃতীয়বারের মতো সাক্ষাৎ করতে যাচ্ছেন বিজয়। ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। থালাপতি বিজয়ের দল টিভিকে নির্বাচনে ১০৮টি আসনে জয়লাভ করে চমক দেখিয়েছে। এর মধ্যে একটি আসন ছেড়ে দেওয়ায় তাদের বর্তমান আসন সংখ্যা ১০৭। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আরও ১১টি আসনের সমর্থন জোগাড় করতে সক্ষম হয়েছেন তিনি।

সূত্রের খবর অনুযায়ী, কংগ্রেসের ৫ জন বিধায়ক এবং বিদুতলাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে), সিপিআই(এম) ও ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই) ২ জন করে মোট ৬ জন বিধায়কের সমর্থন পেয়েছে বিজয়ের দল। এতে করে তাদের মোট সমর্থন দাঁড়ায় ১১৮টিতে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সংখ্যা। এর আগে বুধবার কংগ্রেস ডিএমকের সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে বিজয়কে সমর্থনের ঘোষণা দেয়।

এবারের নির্বাচনে জয়ের মাধ্যমে তামিলনাড়ুতে গত ৬২ বছরের ডিএমকে ও এআইএডিএমকের রাজনৈতিক আধিপত্যের অবসান ঘটিয়েছে থালাপতি বিজয়ের নতুন দল টিভিকে। নির্বাচনে এম কে স্ট্যালিনের ডিএমকে পেয়েছে ৫৯টি আসন এবং এআইএডিএমকে পেয়েছে ৪৭টি আসন। ক্ষমতা হারানো ডিএমকে এবং এআইএডিএমকে জোটবদ্ধ হওয়ার চেষ্টা করলেও তারা প্রয়োজনীয় ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেনি।

রাজ্যপালের সাথে বিজয়ের বিকেলের সাক্ষাতের পরই সরকার গঠনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। থালাপতি বিজয়ের হাত ধরে তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জেএইচআর

Link copied!