ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৩, ২০২৬, ১০:০৫ পিএম

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেত্রী এবং রাজ্যসভার সদস্য সোনিয়া গান্ধীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার সকালে তাকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে চলতি বছরের গত পাঁচ মাসে তৃতীয়বারের মতো তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হলো।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, একটি ছোট অস্ত্রোপচারের উদ্দেশ্যে সোনিয়া গান্ধীকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। এর আগে গত মার্চ মাসে প্রচণ্ড জ্বরের কারণে তিনি কয়েক দিন হাসপাতালে ভর্তি ছিলেন। সে সময় তার শরীরে সংক্রমণের উপস্থিতি ধরা পড়লে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়।

৭৯ বছর বয়সী এই কংগ্রেস নেত্রী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও কাশির সমস্যায় ভুগছেন। বিশেষ করে দিল্লির বায়ুদূষণজনিত কারণে তার শারীরিক সমস্যার জটিলতা বাড়লে তিনি নিয়মিত চিকিৎসকদের পরামর্শ ও পর্যবেক্ষণে থাকেন। এর আগেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রাখা হয়েছিল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: এনডিটিভি।

জেএইচআর

Link copied!