ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘হানিমুন’ করতে প্রতিবছর কানাডার নারসিসে যায় ৭৫ হাজার সাপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৪, ২০২৬, ০৭:২১ পিএম

‘হানিমুন’ করতে প্রতিবছর কানাডার নারসিসে যায় ৭৫ হাজার সাপ

পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যাদের বিচিত্র জীবনধারা মানুষকে অবাক করে দেয়। তেমনই এক বিস্ময়কর ঘটনার সাক্ষী হতে প্রতিবছর অসংখ্য পর্যটক ও গবেষক ভিড় করেন কানাডার ম্যানিটোবা প্রদেশের নারসিস শহরে। একে বিশ্বজুড়ে পরিচিত ‘সাপের হানিমুন স্পট’ হিসেবে অভিহিত করা হয়।

প্রতি বসন্তে নারসিস শহরে প্রায় ৭৫ হাজার লাল ডোরাকাটা ‘ইস্টার্ন গার্টার’ সাপ জড়ো হয়। গবেষকদের মতে, শীত শেষে মার্চ থেকে জুনের মধ্যে এই সাপগুলো ভূগর্ভস্থ চুনাপাথরের গুহা থেকে বেরিয়ে আসে। এই বিশাল সংখ্যক সাপের একত্রে বিচরণ দেখার জন্য এটিই বিশ্বের অন্যতম সেরা স্থান।

প্রকৃতির এই অদ্ভুত নিয়মে প্রথমে পুরুষ সাপগুলো গর্ত থেকে বের হয়ে স্ত্রী সাপের জন্য অপেক্ষা করে। পরে স্ত্রী সাপ বের হলে তাকে ঘিরে শত শত পুরুষ সাপ মিলনের চেষ্টা চালায়। এই বিরল আচরণকে বিজ্ঞানীরা ‘মেটিং বল’ নামে অভিহিত করেন। দূর থেকে দেখলে মনে হয়, মাটির ওপর বিশালাকার কোনো সাপের গোলক নড়াচড়া করছে।

বিপুলসংখ্যক সাপের এই যাত্রা নিয়ে একসময় উদ্বেগ দেখা দিয়েছিল। নারসিস এলাকার পাশ দিয়ে চলে যাওয়া মহাসড়কে আগে যানবাহনের চাপায় অনেক সাপ মারা যেত। পরবর্তীতে পরিবেশবিদদের উদ্যোগে সাপগুলোর নিরাপদ চলাচলের জন্য সড়কের নিচে বিশেষ টানেল ও সুরক্ষা বেড়া নির্মাণ করা হয়। এর ফলে বর্তমানে দুর্ঘটনার হার অনেকটাই কমে এসেছে।

প্রকৃতির এই বিরল ও রোমাঞ্চকর দৃশ্য উপভোগ করতে প্রতিবছরই পর্যটকদের আগ্রহ বাড়ছে এই রহস্যময় ‘সাপের শহরে’।

জেএইচআর

Link copied!