ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দিল্লিতে ফের চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৪, ২০২৬, ০৮:১২ পিএম

দিল্লিতে ফের চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

ভারতের রাজধানী দিল্লিতে চলন্ত স্লিপার বাসে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসের চালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে পশ্চিম দিল্লির নাংলোই এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী নারী দিল্লির মঙ্গোলপুরীর একটি কারখানায় কাজ করেন। পুলিশ জানায়, কাজ শেষে বাড়ি ফেরার পথে রাত প্রায় ১২টার দিকে সরস্বতী বিহার এলাকায় একটি স্লিপার বাস থামিয়ে তিনি সময় জানতে চান।

অভিযোগ অনুযায়ী, বাসের কর্মীরা তাকে ভেতরে ডেকে নিয়ে যায়। এরপর চলন্ত বাসে চালক ও কন্ডাক্টর তাকে পালাক্রমে ধর্ষণ করে। কয়েক কিলোমিটার পথ চলার পর নাংলোই মেট্রো স্টেশনের কাছে তাকে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।

অভিযোগ পাওয়ার পরপরই তদন্তে নামে দিল্লি পুলিশ। এরই মধ্যে অভিযুক্ত বাস চালক ও কন্ডাক্টরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনা ২০১২ সালের আলোচিত ‘নির্ভয়া’ গণধর্ষণের বিভীষিকাকে আবারও মনে করিয়ে দিচ্ছে। প্রায় ১৪ বছর আগে চলন্ত বাসে ঘটা সেই ঘটনার পর ভারতে ধর্ষণ আইনে কঠোর পরিবর্তন আনা হয়েছিল। তবে দিল্লিতে পুনরায় একই ধরনের অপরাধ সংগঠিত হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।

জেএইচআর

Link copied!