ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রে মসজিদে ভয়াবহ বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৯, ২০২৬, ০৯:৪৯ এএম

যুক্তরাষ্ট্রে মসজিদে ভয়াবহ বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ডিয়েগো শহরে একটি ইসলামিক সেন্টারের মসজিদে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। হামলায় মসজিদের নিরাপত্তাকর্মীসহ তিনজন নিহত হয়েছেন। পরে হামলায় জড়িত দুই কিশোরের মরদেহও উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সময় সোমবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের বয়স ১৭ ও ১৯ বছর। ঘটনাস্থলের কাছাকাছি একটি গাড়ি থেকে তাদের মরদেহ পাওয়া যায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলার পর তারা নিজেদের অস্ত্র ব্যবহার করে আত্মহত্যা করেছে।

ঘটনাস্থলটি স্যান ডিয়েগোর একটি বড় ইসলামিক সেন্টার, যেখানে ইসলামি শিক্ষা কার্যক্রমও পরিচালিত হয়। হামলার সময় সেখানে নিয়মিত ক্লাস ও অন্যান্য কার্যক্রম চলছিল। তবে সৌভাগ্যক্রমে কোনো শিশু হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

স্যান ডিয়েগো পুলিশের শীর্ষ কর্মকর্তা স্কট ওয়াল জানান, হামলার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে মুসলিমবিদ্বেষ বা ঘৃণাজনিত উদ্দেশ্যকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

ঘটনার তদন্তে মার্কিন তদন্ত সংস্থা এফবিআইও যুক্ত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী হামলার পেছনের উদ্দেশ্য ও হামলাকারীদের যোগাযোগ খতিয়ে দেখছে।

নিহত তিনজনই ইসলামিক সেন্টারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

ঈদুল আজহার আগে এমন ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মসজিদের ইমাম তাহা হাসান বলেন, উপাসনালয়কে লক্ষ্য করে হামলা অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক ঘটনা। তিনি জানান, তাদের সম্প্রদায় এর আগে এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি। ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সূত্র : রয়টার্স

এএন

Link copied!