আন্তর্জাতিক ডেস্ক
মে ২২, ২০২৬, ১২:৫১ এএম
হরমুজ প্রণালি পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সেখানে ইরানের টোল বা শুল্ক আরোপের যেকোনো উদ্যোগ প্রত্যাখ্যান করেছেন তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিক জলপথ। সেখানে কোনো একক দেশের কর্তৃত্ব বা শুল্ক আরোপ গ্রহণযোগ্য নয়।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এরপর মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্যের ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা আরও বাড়তে পারে। বিশ্ব জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় হরমুজ প্রণালিকে ঘিরে দীর্ঘদিন ধরেই পরাশক্তিগুলোর মধ্যে কৌশলগত প্রতিযোগিতা চলছে।
সূত্র: আল জাজিরা
এম জি