ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬
ডোনাল্ড ট্রাম্প

ইরানের পরমাণু অস্ত্র থাকলে ইসরায়েল ২ ঘণ্টাও টিকত না

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৫, ২০২৬, ০১:৩৯ পিএম

ইরানের পরমাণু অস্ত্র থাকলে ইসরায়েল ২ ঘণ্টাও টিকত না

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের ওপর চিরকৃতজ্ঞ থাকা উচিত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি ইরানের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তির ঘোষণা দেওয়ার পর প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।

ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকে থাকতে পারত না।

সাক্ষাৎকারে নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে তিনি জানান, লেবাননে ইসরাইলের সাম্প্রতিক হামলা ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চূড়ান্ত চুক্তিকে প্রায় ভেস্তে দিতে বসেছিল।

তিনি আরও উল্লেখ করেন, সত্যি বলতে, এই চুক্তির জন্য নেতানিয়াহুর আমাদের প্রতি খুবই কৃতজ্ঞ থাকা উচিত, কারণ আমেরিকার মধ্যস্থতা ছাড়া ইসরায়েলের অস্তিত্ব সংকটে পড়ত।

তবে একই সাথে ট্রাম্প সতর্ক করে জানান, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে শেষ পর্যন্ত চূড়ান্ত সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানের ওপর সামরিক হামলা চালাতে পারে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প দাবি করেছেন, ইরানের ওপর আমেরিকার চালানো পূর্ববর্তী ক্ষেপণাস্ত্র ও বিমান হামলাই তেহরানকে শেষ পর্যন্ত আলোচনার টেবিলে বসতে এবং সমঝোতায় রাজি হতে বাধ্য করেছে।

তার ভাষায়, ইরানিরা আর তৃতীয় কোনো মার্কিন হামলা চায়নি, তারা আসলে বেঁচে থাকতে চায়।

ট্রাম্প আরও জানান, মূল বিষয় হলো, আমাদের চালানো জোরালো হামলাগুলো এই চুক্তি বাস্তবায়নে বিশাল ভূমিকা রেখেছে এবং এর মনস্তাত্ত্বিক প্রভাব ছিল অত্যন্ত বড়।

এএন

Link copied!