ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২০, ২০২৬, ০২:০০ পিএম

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার মেরকা বেরা এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জেলার পুলিশ কর্মকর্তা ইয়াসির আফ্রিদি।

পুলিশ জানায়, প্রথম বিস্ফোরণটি ঘটে সড়কের পাশে পুঁতে রাখা বিস্ফোরক থেকে। এতে হাতি খেল গ্রাম থেকে বান্নুর দিকে যাওয়া একটি যাত্রীবাহী ভ্যান লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বিস্ফোরণে ভ্যানে থাকা পাঁচ যাত্রী নিহত হন।

প্রথম বিস্ফোরণের কিছুক্ষণ পর একই স্থানে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এ সময় উদ্ধারকাজে অংশ নেওয়া দুজন নিহত হন। এছাড়া একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং আরও তিনজন আহত হন। আহতদের বান্নুর খলিফা গুল নওয়াজ টিচিং হাসপাতালে নেওয়া হয়েছে এবং নিহতদের মরদেহ সেখানে রাখা হয়েছে।

ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। হামলার পেছনে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

এর আগে চলতি বছরের এপ্রিলেও বান্নুতে একটি আত্মঘাতী হামলায় তিন নারী ও এক শিশুসহ অন্তত পাঁচজন নিহত হন। সাম্প্রতিক বছরগুলোতে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সশস্ত্র হামলা ও বিস্ফোরণের ঘটনা বেড়েছে। ২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর থেকে এসব অঞ্চলে সহিংসতা বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়। 

সূত্র: জিও নিউজ

এম জি

Link copied!