ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩ হাজার ৩৪২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ১০:১৭ এএম

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩ হাজার ৩৪২

ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পের পর প্রাণহানির সংখ্যা আরও বেড়েছে। সর্বশেষ সরকারি হিসাবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৪২ জনে। আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ৭০০ মানুষ। এছাড়া বহু মানুষ এখনো নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির সোমবার (৬ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয় হালনাগাদ পরিস্থিতি তুলে ধরে জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে লা গুয়াইরা অঞ্চলে। ভূমিকম্পে সেখানে অসংখ্য ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস হয়ে গেছে।

সরকারি তথ্য অনুযায়ী, দুর্যোগের পর থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। একই সঙ্গে ১৭ হাজার ৩৪৫ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

দুর্গত মানুষের সহায়তায় এখন পর্যন্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারের কাছে জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকাজে সহায়তার জন্য ৪ হাজার ৮৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী কাজ করছেন। পাশাপাশি রাজধানী কারাকাস থেকে ২৯ হাজার ৫৬৭ জন কর্মী এবং ২৭ হাজার ৪৮২ জন স্বেচ্ছাসেবক বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে।

ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে ৯ হাজার ৫৮৫ টন খাদ্যসামগ্রী এবং ৬ লাখ ৬৯ হাজার ৮ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। এছাড়া ২৩ হাজার ৮২০ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের জন্য ৭৯টি অস্থায়ী শিবির চালু করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকে এখন পর্যন্ত ৯৯৫টি আফটারশক রেকর্ড করা হয়েছে, যা উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমকে আরও জটিল করে তুলেছে।

এএন

Link copied!