ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সেনাবাহিনীকে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়ার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৪, ২০২৬, ০২:৫০ পিএম

সেনাবাহিনীকে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়ার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

অধিকৃত পশ্চিম তীরের হাভাত গিলাদ বসতি ফাঁড়ির কাছে প্রাণঘাতী হামলার পর সংশ্লিষ্ট গ্রামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ইসরায়েলি সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি নিহত ব্যক্তির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি ওই এলাকার বাসিন্দাদের প্রতি সংহতি প্রকাশ করেন।

পোস্টে স্মোটরিচ বলেন, হামলাকারীদের গ্রামের পাশাপাশি আশপাশের এলাকাতেও ইসরায়েলি সেনাবাহিনী যেন ‘লোহার মুষ্টি’ দিয়ে অভিযান পরিচালনা করে এবং সেখানে পুনরায় নিয়ন্ত্রণ ও প্রতিরোধক্ষমতা প্রতিষ্ঠা করে।

তিনি আরও দাবি করেন, পশ্চিম তীরে বসবাসকারী বসতি স্থাপনকারীরা ইসরায়েল রাষ্ট্রের ‘প্রতিরক্ষার প্রাচীর’। তার ভাষ্য, ইসরায়েলের ভূমিতে আরব সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের অবস্থানের কারণে বসতি স্থাপনকারীদের আরও শক্তিশালী করা হবে এবং তাদের প্রতি সম্মান জানানো হবে।

শুক্রবার নাবলুসের কাছে হাভাত গিলাদ বসতি ফাঁড়িতে এ হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কয়েকজন ফিলিস্তিনি এক নিরাপত্তা কর্মকর্তার অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালালে একজন ইসরায়েলি নিহত হন এবং আরও তিনজন আহত হন। এ ঘটনায় ঘটনাস্থলেই চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

স্মোটরিচ বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে শত্রুপক্ষের দুঃসাহস বেড়েছে এবং প্রতিরোধক্ষমতা দুর্বল হওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা কোনোভাবেই স্বাভাবিক হিসেবে গ্রহণ করা হবে না।

এম জি
 

Link copied!