ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৩৪৮৭ ক্যাডার পদ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৪, ০৫:০৩ পিএম

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৩৪৮৭ ক্যাডার পদ

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসে নতুন কিছু পদ যুক্ত করা হয়েছে। এবার শূন্য পদে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

এই বিসিএস থেকে ক্যাডার পদে নেয়া হবে ৩ হাজার ৪৮৭ জনকে। আর নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে বা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে।

অনলাইনে আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে। শেষ হবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বে বা পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

এই বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

বিআরইউ

Link copied!