ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মানবতাবিরোধী অপরাধ মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১৫, ২০২২, ০৫:১৮ পিএম

মানবতাবিরোধী অপরাধ মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

ঢামেক হাসপাতালে মানবতাবিরোধী অপরাধের (যুদ্ধাপরাধী) দায়ে সাজাপ্রাপ্ত কারাবন্দি সালেক মিয়া ওরফে মিয়ার (৮৩) মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি হিসেবে জীবন যাপন করছিলেন। তার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার জিরুদ্দা গ্রামে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, এর আগে অসুস্থ অবস্থায় গত ১২ অক্টোবর ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারা কর্তিপক্ষের নির্দেশে কারারক্ষিরা তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করে।

কারাসূত্রে জানা গেছে, গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ আইনে তার আমৃত্যু কারাদণ্ড ও ১৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়। বন্দি অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে কয়েক বার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
টিএইচ

Link copied!