ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নাজমুল হুদার তৃণমূল বিএনপিকে নিবন্ধনের নির্দেশ

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১৮, ২০২২, ১১:২৭ এএম

নাজমুল হুদার তৃণমূল বিএনপিকে নিবন্ধনের নির্দেশ

ব্যারিস্টার নাজমুল হুদার দল তৃণমূল বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

রোববার (১৮ ডিসেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ নির্দেশ দেন।

আপিল বিভাগ বলেন, নির্বাচন কমিশন বার বার নোটিশ দিয়েও শর্ত মানাতে পারেনি দলগুলোকে। এসময় আপিল বিভাগ নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, কেনো নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে চায়না ইসি। নতুন দল দিতে সমস্যা কোথায়?

এসময় ইসি জানায় অদ্ভুত অদ্ভুত নাম নিয়ে নিবন্ধন নিতে আসে দলগুলো। মানেনা শর্তও। পরে আপিল বিভাগ নাজমুল হুদার দল তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয়ার নির্দেশ দেন। বহাল রাখা হয় হাইকোর্টের আদেশ।

এর আগে ২০১৮ সালের ৪ নভেম্বর এ বিষয়ে রায় দেন হাইকোর্ট, যা আপিল বিভাগেও বহাল রাখা হলো। সে বছরেরই ১৪ জুন নির্বাচন কমিশন এক নোটিশের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন ও চালান জমা না দেয়াসহ কয়েকটি কারণে তৃণমূল বিএনপিকে নিবন্ধিত না করার বিষয়টি জানালে, ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়।

কেএস 

Link copied!