ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে: দুদক

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ১১:৪৯ এএম

বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে: দুদক

গাজীপুর সিটি করপোরেশনের বহিস্কৃত মেয়র জাহাঙ্গীরের  তার আমলের অনিয়ম, দুর্নীতির অনুসন্ধান চলছে বলে হাইকোর্টকে জানিয়েছে দুদক।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানান।

এর আগে গতকাল মঙ্গলবার জাহাঙ্গীর আলমের দুর্নীতির তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। গাজীপুরের স্থানীয় এক বাসিন্দার পক্ষে অ্যাডভোকেট একরামুল হক টুটুল এ রিট দায়ের করেছেন।

রিটে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

২০২১ সালের ২৫ নভেম্বর মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে কটাক্ষ করার অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়া জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ বিষয়ে সে সময় স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, গাজীপুরের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেখানে একজনকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হচ্ছে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এসেছে। আইন অনুযায়ী কোনো নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে যদি অভিযোগ আসে এবং সে অভিযোগ তদন্তের জন্য বা নিষ্পত্তির জন্য আমলে নেওয়া হয়, তাহলে আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করার নিয়ম আছে। সে কারণে গাজীপুরের বর্তমান মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তবে সম্প্রতি তাকে আওয়ামী লীগের পক্ষ থেকে ক্ষমা করা হয়েছে।

এবি

Link copied!