ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শিশু আয়ানের মৃত্যু: পরবর্তী শুনানি ১৮ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১১, ২০২৪, ০২:৫০ পিএম

শিশু আয়ানের মৃত্যু: পরবর্তী শুনানি ১৮ ফেব্রুয়ারি
ছবি: সংগৃহীত

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনা করাতে গিয়ে পাঁচ বছরের শিশু আয়ানের মৃত্যু নিয়ে হাইকোর্টের পরবর্তী শুনানির দিন আগামী ১৮ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে বলে জানা গেছে।

রবিবার বিচারপতি মোস্তাফা জামান ও বিচারপতি আতাবুল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এদিন ধার্য করেছেন।

এদিন সারাদেশের অনিবন্ধিত হাসপাতালের তালিকা হাইকোর্টে দাখিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে, গত ৩১ ডিসেম্বর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনার জন্য অজ্ঞান করা হয় শিশু আয়ানকে। এরপর জ্ঞান না ফেরায় তাকে সেখান থেকে নেওয়া হয় ইউনাইটেড হাসপাতালের গুলশান শাখায়। সেখানে টানা ৭ দিন লাইফ সাপোর্টে থাকার পর মৃত্যু হয় শিশু আয়ানের।

ইএইচ

Link copied!