ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ভিকারুননিসার শিক্ষার্থী অরিত্রীর আত্মহত্যা: ফের পেছাল মামলার রায়

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ৩, ২০২৪, ১১:৫৬ এএম

ভিকারুননিসার শিক্ষার্থী অরিত্রীর আত্মহত্যা: ফের পেছাল মামলার রায়

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার প্ররোচনার মামলার রায় আবারও পেছানো হয়েছে।

সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১২ এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে মামলাটির রায় ঘোষণার কথা ছিল। কিন্তু বিচারক ছুটিতে থাকায় এ রায় পেছানো হয়।

রায় পেছানোর বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. হিমেল।

তিনি বলেন, স্যার (বিচারক) ছুটিতে থাকায় আজ রায় হচ্ছে না। তবে ভারপ্রাপ্ত বিচারক রায়ের নতুন তারিখ নির্ধারণ করবেন।

মামলার দুই আসামি হলেন- নাজনীন ফেরদৌস ও জিনাত আক্তার। তারা জামিনে আছেন।

ইএইচ

Link copied!