ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অর্থ আত্মসাত মামলা: আদালতে হাজিরা দিতে ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৫, ২০২৪, ১১:৩০ এএম

অর্থ আত্মসাত মামলা: আদালতে হাজিরা দিতে ড. ইউনূস

টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় হাজিরা দিতে আদালতে এসেছেন অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার সকাল ১১টার দিকে ডা. ইউনূসসহ অন্য আসামিরা আদালতে উপস্থিত হয়েছেন।

কিছুক্ষণের মধ্যে মামলার কার্যক্রম শুরু করবেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে আজ বাদীর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য আছে।

ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম, এস এম হুজ্জাতুল ইসলাম লতিফী, আইনজীবী মো. ইউসুফ আলী ও জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, ইউনিয়নের প্রতিনিধি মো. মাইনুল ইসলাম ও দপ্তর সম্পাদক মো. কামরুল হাসান।

ইএইচ

Link copied!