ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফরিদপুরে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর প্রতিনিধি:

আগস্ট ২৯, ২০২৪, ০৫:৩১ পিএম

ফরিদপুরে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

ফরিদপুরে চরভদ্রাসনে আউয়াল মৃধা (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যায় শিমুল (৩৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরের দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন।রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। সাজাপ্রাপ্ত শিমুল জেলার চরভদ্রাসন উপজেলার ছমির বেপারীর ডাঙ্গী এলাকার মো. আক্কাচের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৭ নভেম্বর চরভদ্রাসনের অমরাপুর এলাকার পরশ আলী মৃধার ছেলে আউয়াল নামের এক যুবককে চরভদ্রাসনের একটি নদীর পাড়ের কাঁশবনে নিয়ে চাপাতি ও ছুঁরা দিয়ে উপুর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার একদিন পর আউয়ালের বাবা চরভদ্রাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০১৫ সালের ১৪ জুন শিমুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

এর সত্যতা নিশ্চিত করে সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন বলেন, মামলার দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন আদালত।

বিআরইউ

Link copied!