ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নাশকতার মামলায় মির্জা ফখরুলকে অব্যাহতি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ৩১, ২০২৫, ০৩:৪৮ পিএম

নাশকতার মামলায় মির্জা ফখরুলকে অব্যাহতি

এক যুগ আগে ২০১৩ সালে পুলিশের দায়িত্ব পালনে বাধা, নাশকতা ও হত্যাচেষ্টার অভিযোগে রমনা মডেল থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অব্যাহতি দিয়েছেন আদালত। 
 
রোববার দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এই আদেশ দেন।

ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, ২০১৩ সালের ২ মার্চ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৮ জনকে আসামি করে মামলাটি দায়ের করে রমনা থানা পুলিশ। একই বছরে মির্জা ফখরুলসহ ২১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এরপর আমরা মির্জা ফখরুলের বিরুদ্ধে করা মামলার অভিযোগ নিয়ে উচ্চ আদালত যাই। উচ্চ আদালত মির্জা ফখরুলের অভিযোগের অংশটুকু বাতিলের আদেশ দেন। উচ্চ আদালতের আদেশ আমলে নিয়ে মির্জা ফখরুলকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। তবে অন্যান্য আসামির বিরুদ্ধে বিচার চলবে।

জেএইচআর

Link copied!