ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ছাত্রলীগ নেত্রী রিভাকে জামিন দেননি আপিল বিভাগ

আদালত প্রতিবেদক

আদালত প্রতিবেদক

অক্টোবর ২৭, ২০২৫, ০৭:২৫ পিএম

ছাত্রলীগ নেত্রী রিভাকে জামিন দেননি আপিল বিভাগ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে জামিন দেননি আপিল বিভাগ। তিন মাস পর ফের মামলাটির জামিন শুনানির দিন ধার্য করেন আদালত।

সোমবার সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।

এদিন আপিল বিভাগকে রাষ্ট্রপক্ষ জানায়, রিভার মামলার তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ অবস্থায় তাকে জামিন দেওয়া সমীচীন হবে না। পরে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন মাস পর ফের মামলাটির জামিন শুনানির দিন ধার্য করেন। আসামিপক্ষে শুনানিতে ছিলেন রিভার আইনজীবী ব্যারিস্টার মোজাক্কের।

তামান্না জেসমিন রিভা ইডেন কলেজের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বিরুদ্ধে প্রায় এক যুগ ধরে ইডেনের ছাত্রীনিবাসে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে।

গত বছর কোটা সংস্কার আন্দোলনের সময় ইডেন মহিলা কলেজের ছাত্রীরাও আন্দোলনে যোগ দেন। ওই সময় সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগও রয়েছে রিভার বিরুদ্ধে। ওই বছরের ১৫ জুলাইয়ের পর আন্দোলন তীব্র হলে ইডেনের ছাত্রীরাও ছাত্রলীগের নেত্রীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এরপর থেকে আত্মগোপনে ছিলেন রিভা।

পরবর্তীতে গত বছরের ১৫ ডিসেম্বর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ১৬ ডিসেম্বর শাহবাগ থানার হত্যাচেষ্টা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ইএইচ

Link copied!