ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় ট্রাইব্যুনাল চত্বরে জনতার উল্লাস

আদালত প্রতিবেদক

আদালত প্রতিবেদক

নভেম্বর ১৭, ২০২৫, ০৩:১৬ পিএম

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় ট্রাইব্যুনাল চত্বরে জনতার উল্লাস

জুলাই গণহত্যায় মানবতাবিরোধী অপরাধে দায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

সোমবার দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ ঐতিহাসিক রায় ঘোষণা করে।

রায় ঘোষণার খবর প্রকাশ হতেই ট্রাইব্যুনাল ভবনের সামনে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। জনতা উচ্চস্বরে বলেন ‘এ মুহূর্তে খবর এলো, শেখ হাসিনার ফাঁসি হলো’, ‘দড়ি লাগলে দড়ি নে, শেখ হাসিনার ফাঁসি দে’ এ ধরনের নানা স্লোগান।

রায়ের প্রতি উদ্দীপনা দেখালেও পুরো এলাকা ছিল আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে। পুলিশ, র‌্যাব, এপিবিএনসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে দাঁড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।

ইএইচ

Link copied!