ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

৬৭৮ কোটি টাকার মানিলন্ডারিং: ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৮, ২০২৫, ১১:১৩ এএম

৬৭৮ কোটি টাকার মানিলন্ডারিং: ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিকের বিরুদ্ধে মামলা

দেশে-বিদেশে স্বর্ণ ও হীরার ব্যবসার আড়ালে বিপুল পরিমাণ চোরাচালান ও অর্থপাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে মামলা দায়ের করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

তার আগের দিন, সোমবার রাতে গুলশান থানায় মামলাটি দায়ের করে সিআইডি।

সিআইডি জানায়, দীর্ঘদিন ধরে ডায়মন্ড ওয়ার্ল্ড ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের মালিক পরিচয়ে স্বর্ণ ও হীরার ব্যবসা পরিচালনার আড়ালে অবৈধ চোরাচালান ও মানিলন্ডারিং কার্যক্রম চালিয়ে আসছিলেন দিলীপ আগরওয়ালা। প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব, এলসি, লেনদেন ও বিভিন্ন নথি পর্যালোচনায় দেখা যায়—২০০৬ সালের ৬ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এলসির মাধ্যমে মাত্র ৩৮ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণবার, অলংকার ও লুজ ডায়মন্ড বৈধভাবে আমদানি করেছে প্রতিষ্ঠানটি।

কিন্তু একই সময়ে স্থানীয় বাজার থেকে ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার স্বর্ণ ও হীরা কেনার দাবি করলেও, এ বিপুল পরিমাণ পণ্যের উৎস কিংবা বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তারা। সিআইডির মতে, এসব স্বর্ণ-হীরা চোরাচালানের মাধ্যমেই দেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংস্থাটি আরও জানায়, অবৈধভাবে আনা স্বর্ণ ও হীরা বিক্রি করে সেই অর্থ বিদেশে পাচার এবং রূপান্তরের বিষয়ে প্রাথমিক সত্যতা মিলেছে। মানিলন্ডারিংয়ের একটি প্রাথমিক কাঠামোও অনুসন্ধানে উঠে এসেছে।

তফসিলভুক্ত মামলাটির তদন্ত সিআইডিই করবে বলে জানানো হয়। সংশ্লিষ্ট নথিপত্র, ব্যাংক লেনদেন, প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদসহ আইনানুগ তদন্ত কার্যক্রম চালানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তা রক্ষা এবং অর্থপাচারকারীদের আইনের আওতায় আনতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানায় সিআইডি।

ইএইচ

Link copied!