ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের চূড়ান্ত শুনানি 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১১, ২০২৫, ১১:২৯ এএম

নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের চূড়ান্ত শুনানি 

বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা বেশ কিছু বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর।

বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

২০১১ সালের ৩০ জুন তৎকালীন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাস হয়। এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ সংবিধানের ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছিল।

গত জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি আলাদা রিট দায়ের করা হয়। একটি রিট করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদকসহ পাঁচ ব্যক্তি এবং অন্যটি করেন নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন।

গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারাকে সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করেন। এছাড়া সংশোধনীতে যুক্ত ৭ক, ७খ এবং ৪৪(২) অনুচ্ছেদও বাতিল করা হয় এবং গণভোট সংক্রান্ত ১৪২ অনুচ্ছেদ পুনর্বহাল করা হয়। আদালত উল্লেখ করেন, অন্য বিধানগুলোর বিষয়ে পরবর্তী সংসদ সিদ্ধান্ত নিতে পারবে।

হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুজন সম্পাদক, মো. মোফাজ্জল হোসেন এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল পৃথক তিনটি আপিল দায়ের করেন।

গত ৩ ডিসেম্বর থেকে আপিলের ওপর ধারাবাহিক শুনানি শুরু হয়। ৪, ৭, ৮ ও ১০ ডিসেম্বর শুনানি অনুষ্ঠিত হওয়ার পর আজ আদালত সিদ্ধান্ত নিলেন যে, চূড়ান্ত শুনানিটি আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে। আদালতে বদিউল আলম মজুমদারসহ চারজনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া।

জেএইচআর

Link copied!