ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

আলী রেজা রাজু, আশুলিয়া (ঢাকা)

আলী রেজা রাজু, আশুলিয়া (ঢাকা)

ডিসেম্বর ১৬, ২০২৫, ১১:২৫ এএম

স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জনসংযোগ বিভাগ জানিয়েছে, রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা একযোগে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এরপর প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

ইএইচ

Link copied!