ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জুলাই হত্যাকাণ্ডের মামলায় জামিন পেলেন হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১১, ২০২৬, ১১:৫৭ পিএম

জুলাই হত্যাকাণ্ডের মামলায় জামিন পেলেন হুমায়ুন কবির

চব্বিশের জুলাই–আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবিরকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় গঠিত মামলাগুলোর মধ্যে এটিই প্রথম কোনো আসামির জামিন পাওয়ার ঘটনা।

হুমায়ুন কবির লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৪ সালের আগস্টে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আদালতে আসামিপক্ষের আইনজীবী হুমায়ুন কবিরের গুরুতর অসুস্থতার বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, আসামি লিভার সিরোসিসে আক্রান্ত এবং একই রোগে তার দুই ভাই ইতোমধ্যে মারা গেছেন।

এ সময় ট্রাইব্যুনাল প্রসিকিউশনের মতামত জানতে চাইলে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম বলেন, ‘গুরুতর অসুখের মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এ ধরনের অসুস্থতায় জামিন আবেদনের বিরোধিতা করা কঠিন।’ তবে তিনি শর্ত আরোপের অনুরোধ জানান, যাতে আসামি অন্য কোনো আসামির সঙ্গে যোগাযোগ করতে না পারেন।

আদালত একাধিক শর্তে হুমায়ুন কবিরের জামিন মঞ্জুর করেন।

শর্তগুলো হলো, আসামিকে বাসার নির্দিষ্ট ঠিকানা দিতে হবে। গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের বক্তব্য দেওয়া যাবে না। তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে অবহিত না করে বাসা পরিবর্তন করা যাবে না। কোনোভাবেই সাক্ষ্য বা প্রমাণ প্রভাবিত করা যাবে না।

জামিন আদেশ দেওয়ার সময় ট্রাইব্যুনাল সতর্ক করে বলেন, ‘একটু এদিক-সেদিক করলে জামিন আর কোনো দিনও দেওয়া হবে না। শর্ত ভঙ্গ করলে তদন্ত কর্মকর্তা তাৎক্ষণিকভাবে আসামিকে গ্রেপ্তার করতে পারবেন।’

জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে। ২০২৪ সালের অক্টোবরে পুনর্গঠিত এই ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়।

ইএইচ

Link copied!