ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

স্ত্রী-সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২৬, ২০২৬, ০৪:২৫ পিএম

স্ত্রী-সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন

সদ্য স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। মানবিক দিক বিবেচনা করে আদালত এই আদেশ প্রদান করেন। 

সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।

আদালতের পর্যবেক্ষণ ও শুনানি আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। তিনি গণমাধ্যমকে জানান, সাদ্দামের বর্তমান পারিবারিক ট্র্যাজেডি ও মানবিক দিকগুলো বিবেচনায় নিয়ে আদালত তাঁকে জামিন দিয়েছেন। বর্তমানে সাদ্দাম একাধিক মামলায় কারাগারে বন্দি রয়েছেন।

জেলগেটে ৫ মিনিটের বিদায় এর আগে গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। প্যারোল না পাওয়ায় সাদ্দামের মৃত স্ত্রী ও নয় মাস বয়সী শিশুপুত্রের মরদেহ অ্যাম্বুলেন্সে করে কারাগারের ফটকে নিয়ে যাওয়া হয়েছিল। কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সেখানে মাত্র পাঁচ মিনিটের জন্য নিথর স্ত্রী-সন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ পান সাদ্দাম। এ সময় কারাগারের সামনে অপেক্ষমাণ স্বজনদের কান্নায় এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার প্রেক্ষাপট গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম। এরপর থেকেই তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন। গত শুক্রবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার বেখেডাঙ্গা গ্রামে সাদ্দামের নিজ বাড়ি থেকে তাঁর স্ত্রী কানিজ সুরভানা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ এবং পাশে ৯ মাস বয়সী শিশুপুত্র নাজিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও পরিবারের প্রাথমিক ধারণা, স্বামীর কারাবাস ও দীর্ঘদিনের বিষণ্নতা থেকে সন্তানকে হত্যার পর স্বর্ণালী আত্মহত্যা করেছেন।

সাদ্দামকে প্যারোলে মুক্তি না দিয়ে কারাগারের গেটে মরদেহ দেখানোর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপে তিনি অন্তর্বর্তীকালীন এই জামিন পেলেন।

জেএইচআর

Link copied!