ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রিভার জামিন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৬, ২০২৬, ০৭:১২ পিএম

ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রিভার জামিন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সভাপতি তামান্না জেসমিন রিভাকে একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। 

সোমবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন প্রদান করে রুল জারি করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তফাদার। গত ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে রাজধানীর একটি এলাকা থেকে তামান্না জেসমিন রিভাকে আটক করেছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

আইনজীবীরা জানান, রিভার জামিন আবেদনের শুনানি শেষে আদালত তাকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি না বা মুক্তির বিষয়ে আইনি প্রক্রিয়া কী হবে, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, বিগত সরকারের পতনের পর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেত্রী ও কর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। সেই ধারাবাহিকতায় রিভাকে আটক করা হয়েছিল। জামিনের এই আদেশের ফলে তার কারামুক্তিতে আইনি বাধা কাটল বলে ধারণা করা হচ্ছে।

জেএইচআর

Link copied!