ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৯, ২০২৬, ০১:১১ পিএম

হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

ঢাকার আদাবর থানার অস্ত্র আইনের মামলায় ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন। গত রোববার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। মামলায় ফয়সাল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।এই রায় ঘোষণা করেছেন অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন। 

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৭ নভেম্বর র‌্যাব-২ আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালায়। পালানোর চেষ্টা করলেও ফয়সাল করিমকে আটক করা হয়। অভিযানের সময় তার বাসা থেকে চার রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরদিন র‌্যাবের হাবিলদার মশিউর রহমান আদাবর থানায় অস্ত্র আইনের মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, ফয়সাল করিম এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি সংঘবদ্ধভাবে খুন-জখম, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছেন এবং নিজের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রেখেছিলেন।

তদন্ত শেষে ২৮ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার পর বিচার শুরু হয়। মামলার সময় ১৪ জনের মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। ফয়সাল করিম গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত জামিনে ছিলেন, কিন্তু ওসমান হাদির হত্যার ঘটনায় তিনি প্রকাশ্যে দেখা দেয়নি। এর মধ্যে গত মাসে ভারতের একটি অভিযান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এএন

Link copied!