ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের প্রথম জানাজা সম্পন্ন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৩, ২০২৬, ১২:৫৯ পিএম

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের প্রথম জানাজা সম্পন্ন

আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদের প্রথম জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। 

সোমবার সাড়ে ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের ইন্দিরা রোড খেলার মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে পরিবার ও তার শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।

এদিকে দুপুর দেড়টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্টে। পরে বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে, বিকাল ৫টায় আজিমপুর কবরস্থানে জীবনসঙ্গী মাহফুজা খানমের পাশে দাফন করার কথা রয়েছে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদকে। 

এর আগে, রোববার সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯০ বছর।  

এম জি

Link copied!