ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২১, ২০২৬, ১২:০৬ পিএম

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিরাজগঞ্জের একটি আদালত কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। জেলা প্রশাসকের (ডিসি) বদলি নিয়ে তথ্যপ্রমাণ ছাড়া বিতর্কিত মন্তব্য করার অভিযোগে দায়ের হওয়া মামলায় মঙ্গলবার শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এর আগে গত ২৭ মার্চ কুষ্টিয়ার হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে বক্তব্য দেওয়ার সময় এমপি আমির হামজা দাবি করেন, কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক এখানে বদলি হয়ে আসার জন্য প্রায় ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পরবর্তীতে ১৩ এপ্রিল তাকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়, এ ধরনের ভিত্তিহীন মন্তব্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। একই সঙ্গে তাকে সাত দিনের মধ্যে তার দাবির পক্ষে তথ্য-প্রমাণ ও সংশ্লিষ্ট ব্যক্তির নাম প্রকাশ করতে বলা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

মামলার আইনজীবী আব্দুল মজিদ জানান, একজন সংসদ সদস্যের কাছ থেকে তথ্যপ্রমাণ ছাড়া একজন শীর্ষ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ করা আইনত দণ্ডনীয়। এতে সরকারি কর্মকর্তাদের মর্যাদাহানি ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ কারণেই আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এম জি

Link copied!