ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
অ্যাটর্নি জেনারেল

ভার্চুয়াল আদালত পরিচালনায় কোনো সংকট নেই 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২২, ২০২৬, ০২:০৫ পিএম

ভার্চুয়াল আদালত পরিচালনায় কোনো সংকট নেই 

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ভার্চুয়াল আদালত পরিচালনায় এখন পর্যন্ত কোনো ধরনের সংকট তৈরি হয়নি এবং মামলা পরিচালনায় ইতিবাচক গতি এসেছে।

বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার মতে, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিচার কার্যক্রম পরিচালনার ফলে মামলার নিষ্পত্তি আরও দ্রুত হবে এবং বিচার ব্যবস্থায় গতিশীলতা আসবে।

এর আগে ১৯ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন, বুধবার ও বৃহস্পতিবার বিচার কার্যক্রম ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন ২০২০ এবং হাইকোর্ট বিভাগের প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া জানানো হয়, মঙ্গলবার আপিল বিভাগেও ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালিত হবে। তবে এই সিদ্ধান্তের প্রতিবাদে আইনজীবীরা মানববন্ধন করেছেন।

এম জি

Link copied!